কুমিল্লায় ওষুধ কারখানায় বিস্ফোরণ, আহত ৬

কুমিল্লা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৪:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:২৬

কুমিল্লা নগরীর বিসিক শিল্প নগরীর বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস (ফার্মাসিউটিক্যালস্) নামের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দেয়াল ও গ্লাস ভেঙে অন্তত ছয় শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

বিস্ফোরণের বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুমিল্লার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

তবে কারখানার ম্যানেজার রেজাউল করিম দাবি করছেন, এসি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস নামের ওষুধ কারখানায় অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল মজুত করা হয়েছিল। ওই মজুত হওয়া কেমিক্যাল থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারণা।

কারখানার ম্যানেজার রেজাউল করিম জানান, সকাল ১০টার সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে ভবন কেঁপে উঠে। ভেঙে পড়ে ভবনের দেয়ালসহ বিভিন্ন অংশ। এতে ৬/৭ জন শ্রমিক আহত হন। এদিকে আহতদের মধ্যে শারমিন (১৬), জুলেখা বেগম (৩৮), শামীমা (৪০), আল-আমিন (২৫), ফাহমিদা (২০) ও ফাতেমাকে (৩৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে গুরুতর আহত হওয়া কারখানার কর্মী আল-আমিন, সন্ধ্যাবাণী ও ক্লিনার শামীমা আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, বিস্ফোরণ হলেও কারও শরীর পুড়ে যায়নি, ফ্র্যাকচার হয়েছে। তাদের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, বিস্ফোরণের ঘটনা শুনেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সহযোগিতা করা হয়েছে। ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম