৯৯৯-এ কল, ওয়াসার মোড় থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২১, ০৯:৩৩আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৯:৩৩

জরুরি সেবা নম্বর-৯৯৯- এ কল পেয়ে চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকা থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত (২৪ এপ্রিল) দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর।

তবে কে বা কারা শিশুটিকে সড়কে ফেলে যান, সেটি এখনও জানা যায়নি।

এ সর্ম্পকে জানতে চাইলে ওসি মোহাম্মদ আমলগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ৯৯৯-এ কল করে এক ব্যক্তি ওয়াসার মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে একটি নবজাতক পড়ে রয়েছে খবর দিলে আমি নিজে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে রাত দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করি। পরে শিশুটিকে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি শংকামুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা শিশুটিকে ওই স্থানে রেখে গেছেন সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে শিশুটিকে দেখে মনে হয়েছে, উদ্ধার করার কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু