কর্ণফুলী পেপার মিলে শ্রমিকদের বদলির প্রতিবাদে সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ১৭:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৭:২৩

কর্ণফুলী পেপার মিলে শ্রমিকদের বদলির প্রতিবাদে সমাবেশ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) থেকে ২৮২ জন শ্রমিক-কর্মচারী ও ২০ কর্মকর্তার বদলির প্রতিবাদের ফুঁসে উঠেছে শ্রমিকরা। বিসিআইসি কর্মচারী প্রধানের পক্ষে মহাব্যবস্থাপক ছাকী হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংস্থাধীন কর্ণফুলী পেপার মিলস লি.এর বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে ও সংস্থার স্বার্থে এবং টিএসপিসিএল, সিইউএফএল, ডিএপিএফসিএল, ইউজিএসএফের চাহিদার প্রেক্ষিতে তাদের এসব প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তা-কর্মচারী ও  শ্রমিকদের পদমর্যদা বেতনক্রম ও বেতন/মজুরি অপরিবর্তিত থাকবে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মিলের প্রধানফটকে সিবিএ-সহ ৩টি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিবিএ সভাপতি তৌহিদ আল মাহাবুব চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আব্দুল ওহাব বাবুল, ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মৌলভী মো. ইউনুছ, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, সিবিএ-র সহ-ক্রীড়া সম্পাদক আবুল বশর, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শ্রমিক কর্মচারী পরিষদের সহ-সভাপতি মো. ইসমাইল, রাঙামাটি জেলা আ’লীগ সদস্য লুৎফর রহমান, জেলা আ’লীগ শ্রম সম্পাদক মো. হানিফ।

বক্তারা বলেন, মিল কর্তৃপক্ষের ভ্রান্তনীতির কারণেই মিলে অর্থ ও উৎপাদন সংকট চলছে। এজন্য শ্রমিক কর্মচারীরা দায়ী নয়। তারা বলেন, সিবিএ-সহ শ্রমিক কর্মচারীদের মতামত না নিয়ে আকস্মিক এই বদলির আদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হয়েছে।

তারা আরও বলেন, আগামী ১১ জানুয়ারি সিবিএ-সহ মিলের ৩টি শ্রমিক সংগঠনের বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে মিল বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পূর্বে এ ধরনের ঘটনায় তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

সভা শেষে শ্রমিক নেতারা বদলির আদেশ স্থগিত রাখার জন্য মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে একটি আবেদন জমা দেয়।

/জেবি/এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান