চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষোভে অফিসারকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ২১:০৯আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২১:৪৯

কুমিল্লায় অনিয়মের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষোভে ইপিজেডের একটি বিদেশি কোম্পানির অফিসারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে বাড়ি ফেরার পথে ইপিজেড গেট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার শপের সামনে সুমনকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

নিহত খায়রুল বাসার সুমন (৩২) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের তৃতীয় ছেলে। তিনি কুমিল্লা ইপিজেডে সিং সাং সু নামে একটি চায়না কোম্পানিতে এইচআর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত সুমনের চাচাতো ভাই আলামিন জানান, সুমনের সঙ্গে কারও শত্রুতা নেই। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছেন আমরা এখনও বলতে পারছি না। তবে তার সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি তার কোম্পানিতে অনিয়মের অভিযোগে এক ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। যাকে অব্যাহতি দিয়েছেন ওই ব্যক্তি ক্ষোভে সুমনকে ছুরিকাঘাত করেন। সুমনকে নিয়ে আমরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছি।

খুনের বিষয়ে সদর দক্ষিণ থানার তদন্ত কর্মকর্তা অমল কৃষ্ণ ধর বলেন, ইপিজেড গেট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার শপের সামনে সুমন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তি মারা যান। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছেন তা নিয়ে আমরা তদন্ত করছি। পরিবার থেকে এখনও কোন অভিযোগ দায়ের করেননি। মরদেহ মেডিক্যালের মর্গে রয়েছে।

 

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি