রোহিঙ্গা ক্যাম্পের নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ মে ২০২১, ১৭:৩৫আপডেট : ০৯ মে ২০২১, ১৭:৩৫

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি বন্দুকসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবিরের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (এফ ব্লক) রোহিঙ্গা চেয়ারম্যান মাস্টার মো. আব্দুল গনির বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক নাঈমুল হক নিপু।

তিনি জানান, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন, ৮ এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শরণার্থীদের চেয়ারম্যান মো. আব্দুল গনির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র এবং গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ১৪-এপিবিএন কর্মকর্তা নাঈমুল হক নিপু।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী