পাঁচ কিশোরকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি
১৭ মে ২০২১, ০৮:৪২আপডেট : ১৭ মে ২০২১, ০৮:৪২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার বিন্দি জাল চুরির অভিযোগে ৫ কিশোরকে রশি দিয়ে বেঁধে নির্যাতন এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের জেলেপাড়ার গ্রাম্য সালিশে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে নির্যাতনের এক মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে তা জেলা পুলিশ প্রশাসনের চোখে পড়ে। পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হাতিয়া থানা পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে।

নির্যাতনের শিকার কিশোররা হলো উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের জেলেপাড়ার বাসিন্দা কিরণ জলদাস (১৫), সমূল্য জলদাস (১৫), সহদেব জলদাস (১৫), রতন জলদাস (১৬) ও শিশুপদ জলদাস (১৬)। আটককৃতরা হলো শুল্লুকিয়া গ্রামের জেলে পাড়ার মাতব্বর শ্রীহরি জলদাস, নেপাল জলদাস, বিধান জলদাস ও রায় মোহন জলদাস। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জেলেপাড়ার নারী-পুরুষের সামনে ৫ কিশোরকে লাঠিপেটা করা হচ্ছে। এ সময় ওই ৫ কিশোর এবং তাদের পরিবারের নারী সদস্যরা আহাজারি করে তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কান্নারত  নারীরা এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।

চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহাম্মেদ জানান, গত কয়েক দিন আগে ৫ কিশোর মিলে এক জেলের একটি বিন্দি জাল চুরি করে পাশের সোনাদিয়া ইউনিয়নের এক জেলের কাছে বিক্রি করে দেয়। পরে ওই জাল উদ্ধার করে শনিবার (১৫ মে) বিকালে মালিককে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে জেলে পাড়ার মাতব্বর শ্রীহরি দলদাস, নেপাল চন্দ জলদাস, প্রিয় লাল জলদাস, বিধান জলদাস ও রায় মোহন জলদাসের নেতৃত্বে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে জেলে পাড়ার ৫ মাতব্বর অভিযুক্তদের প্রত্যেককে ১০ বেত করে মারার আদেশ দেন এবং ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জেলে পাড়ার মাতব্বরদের নির্দেশে ৫ কিশোরকে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক পেটান চৌকিদার আমির হোসেন।

তিনি আরও জানান, ভিডিও ভাইরাল হওয়ায় রবিবার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে অবহিত করেন। আমি অভিযুক্ত জেলে পাড়ার মাতব্বরদের থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলতে বলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবুল খায়ের বলেন, ‘জাল চুরির অভিযোগে ৫ কিশোরকে বেঁধে নির্যাতনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম