গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৯ মে ২০২১, ১৭:৫৯আপডেট : ১৯ মে ২০২১, ১৭:৫৯

নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১৮ মে) রাতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গতকাল রাত ৮টায় নির্যাতিতা গৃহবধূ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারকৃত যুবক আবদুল হাকিম (৩০) উপজেলার দক্ষিণ রামায়ণপুর গ্রামের হাফিজ উদ্দিন সর্দার বাড়ির আবুল কাশেমের ছেলে।

বুধবার (১৯ মে) দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, গত ১৯ এপ্রিল নির্যাতিত গৃহবধূর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অভিযুক্ত আবদুল হাকিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর কাউকে ঘটনাটি বলতে নিষেধ করে ভয়ভীতি প্রদর্শন করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ দুপুরে অভিযুক্ত আবদুল হাকিমকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন