সুবর্ণচর থেকে দুই রোহিঙ্গা কিশোরী আটক

নোয়াখালী প্রতিনিধি
১৯ মে ২০২১, ২৩:৫৪আপডেট : ১৯ মে ২০২১, ২৩:৫৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন বেড়ির পাশ থেকে বুধবার (১৯ মে) রাত ৮টায় দুই রোহিঙ্গা কিশোরীকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু কালামের জিম্মায় রাখা হয়।

আটককৃতরা হলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে খুরশীদা আক্তার (১৬) ও জান্নাত আরা বেগম (১০)। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২নং ক্লাস্টারের ৩/৪ নং রুমে বসবাস করে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আটককৃত দুই রোহিঙ্গার উদ্ধৃতি দিয়ে বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল বাতেন, আবদুল বাতেনের ছেলে সেলিম উদ্দিন কালু ও একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের ইব্রাহিম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি মঙ্গলবার রাত ১০টায় চার লাখ টাকার বিনিময়ে ৪ রোহিঙ্গাকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে মাছ ধরার নৌকা করে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নিয়ে আসে। পরে স্থানীয় এলাকাবাসী রোহিঙ্গাদের পালিয়ে নিয়ে আসার বিষয়টি টের পেয়ে দুজনকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। এসময় আরও ২ জন রোহিঙ্গা পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম