গ্রামের পুকুর থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০৩ জুন ২০২১, ০৮:৫১আপডেট : ০৩ জুন ২০২১, ০৮:৫১

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের উত্তর অভয়পাড়া গ্রামের একটি পুকুর থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে উত্তর অভয়পাড়ার ইসমাইল প্রধানীয়া বাড়ির পাশের পুকুরের পাড়ে গাছের ঢালায় হঠাৎ একটি অজগর সাপ দেখা যায়। ওই গ্রামের মানিক নামের এক যুবক অজগর সাপটি ধরতে গেলে এটি পাশের পুকুরে নেমে যায়। এ সময় আশেপাশের লোকজন পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় প্রায় ৮ কেজি ওজনের ৭ ফুট লম্বা সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে বস্তাবন্দি করে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, ধারণা করা হচ্ছে সাপটি কোনও কবরস্থানে ছিল। হঠাৎ সেটি বেরিয়ে লোকালয়ে আসে। তবে পুকুরে জাল ফেলে সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপটি ধরার পর দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

ঢাবি শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ বলেন, ‘অজগর সাপ অজপাড়াগাঁয়ে উদ্ধারের বিষয়টি খুবই অদ্ভুত ব্যাপার। যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগ সাপটি উদ্ধারে কিংবা নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনও সহযোগিতা করেনি।

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ বলেন, ‘বিষয়টি শুনে আমি তাৎক্ষণিক বন অফিসারকে ফোন করে তার কার্যালয়ের কর্মকর্তা মোস্তফা মিয়াকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মোস্তফা মিয়া ঘটনাস্থলে পৌঁছে সাপটি জনতার হাত থেকে উদ্ধার করে কচুয়ায় নিয়ে আসে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম