আলীকদমে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু, পৌঁছেছে সেনাবাহিনীর মেডিক্যাল টিম

বান্দরবান প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৬:৫৫ আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:৫৫

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গত চার দিনে ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় সেখানে ওষুধসহ সেনাবাহিনীর মেডিক্যাল টিম পৌঁছেছে। সোমবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো।

চেয়ারম্যান ক্রাতং ম্রো বলেন, ‘গত শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত চার দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে কুরুকপাতার দুর্গম কয়েকটি পাড়ায় ডায়রিয়ায় প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ১৪ জুন সকালে খবর পেয়ে আমি পাড়াগুলো পরিদর্শন করি। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তি বিভিন্ন পাড়ায় রয়েছেন এবং বর্তমানে সাত জন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, আলীকদমে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যুর সংবাদ এবং পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি মেডিক্যাল টিম সেখানে পাঠানো হয়েছে। বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে দুপুর সাড়ে ৩টায় বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিভিন্ন ওষুধ নিয়ে বিশেষজ্ঞ টিম সেখানে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক