নোয়াখালীতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ১৯১

নোয়াখালী প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১০:২৫আপডেট : ১৫ জুন ২০২১, ১০:২৫

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্তের দিক থেকে ৬ মাসের মধ্যে এটি সর্বোচ্চ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৬ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৬০ শতাংশ। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৬ মাসে এটি জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। ১৯১ জন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২৫ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন, বেগমগঞ্জে ২০ জন, কবিরহাটে সাত জন, চাটখিলে ছয়, সোনাইমুড়ী তিন, সেনবাগে দুই ও সুবর্ণচরে একজন রয়েছেন।

জেলা সিভিল সার্জন আরও বলেন, এ সময় সুস্থ হয়েছেন সাত হাজার ১৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৪৯ ভাগ।

এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৫৭৯ জন। জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৫ জন ও আইসোলেশনে রয়েছেন ১২ জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় চলমান লকডাউনের সময়সীমা প্রথম ধাপে ৫ জুন থেকে ১১ জুন এবং সংক্রমণ অব্যাহত থাকায় তা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের