টেকনাফের লোকালয়ে ঢুকলো মিয়ানমার থেকে আসা হাতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ জুন ২০২১, ২০:৫৯আপডেট : ২৯ জুন ২০২১, ২০:৫৯

মিয়ানমার থেকে আসা সেই দুটি বুনো হাতির একটি কক্সবাজারের টেকনাফের লোকালয়ে ঢুকে পড়েছে। হাতিটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। লোকজনের ভিড়ের কারণে এদিক-সেদিক ছোটাছুটি করছে হাতিটি।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে সাবরাং কচুবনিয়া এলাকায় হাতিটি প্রবেশ করে।

আরেকটি হাতিকে সাগর থেকে ট্রলার ঘিরে উপকূলের মেরিন ড্রাইভ হয়ে বনাঞ্চলে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর।

তিনি বলেন, আমি শাহপরীর দ্বীপে রয়েছি। একটি হাতি দুপুরে লোকালয়ে ঢুকে পড়েছিলো। আরেকটি ট্রলারে করে উপকূল মেরিন ড্রাইভ থেকে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা চলছে।

এর আগে সোমবার (২৮ জুন) বিকাল পর্যন্ত হাতি দুটি নাফ নদের শাহপরীর দ্বীপ ঘোলারচরে অবস্থান করছিলো।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল থেকে বন বিভাগসহ উপজেলা প্রশাসনের দল সাগর থেকে হাতি দুটি বনাঞ্চলে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্য বাচ্চা হাতিটি টেকনাফের সাংবার নয়াপাড়া লোকালয়ে অনুপ্রবেশ করেছে। কিন্তু লোকজনের ভিড়ের কারণে হাতি দুটি ফেরাতে খুব কষ্ট হচ্ছে।

সোমবার এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, চার দিনের মাথায় হাতিগুলো কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আশা করছি বনাঞ্চলে ফেরাতে সক্ষম হবো।

এদিকে, গত শনিবার (২৬ জুন) দুপুরে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদ সাঁতরে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এ হাতি দুটি। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেয় দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে রোববার (২৭ জুন) সকালে আবার নাফ নদে নেমে আসে হাতি দুটি।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম