একদিনে চাঁদপুরে ১৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ২১:২৫আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:২৫

একদিনে চাঁদপুর জেলা পুলিশের ১৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

শুক্রবার (০২ জুলাই) ৪৬ পুলিশ সদস্য করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এর মধ্যে শনিবার রিপোর্টে ১৭ জনেরই পজিটিভ আসে। তাদের বেশিরভাগই ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরেছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদৌলা রুবেল বলেন, শুক্রবার চাঁদপুর জেলা পুলিশের ৪৬ জন পুলিশ সদস্য আমাদের কাছে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রিপোর্টে দেখা যায় ১৭ জনের করোনা পজিটিভ। যা শতকরা হারে ৩৬ শতাংশ।

তাদের আক্রান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, পুলিশ সদস্যরা জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে রাস্তায় সার্বক্ষণিক ডিউটি করছেন। সেখান থেকে তারা আক্রান্ত হতে পারেন। আবার তারা যে ব্যারাকে বসবাস করে সেটি একটি ঝুঁকিপূর্ণ স্থান। একসঙ্গে একাধিক লোক থাকার কারণেও তারা আক্রান্ত হতে পারে। আক্রান্তদের বেশিরভাগের বয়স ৫০-এর ওপরে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। আক্রান্ত পুলিশ সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, শুক্রবার আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম। এদের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাইই সুস্থ আছেন।

তিনি জানান, তাদের কোনও লক্ষণ ছিলো না। এদের অধিকাংশই ছুটি কাটিয়ে ফিরেছিলো। পরে তারা কোয়ারেন্টিনে ছিলেন। সে কারণেই তাদের নমুনা পরীক্ষা করা।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, করোনা আক্রান্তদের কয়েকজন পুলিশ অফিসার, আমার অফিসের স্টাফ ও গাড়ি চালক। এছাড়া আক্রান্তদের বেশিরভাগই ছুটি কাটিয়ে এসেছিলেন। আক্রান্তদের কয়েকজনকে রাজারবাগে পাঠানো হয়েছে। আর কয়েকজন চাঁদপুর পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে আছেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের