ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ২২:৪০আপডেট : ০৮ জুলাই ২০২১, ২২:৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৭ জনকে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- রজব আলী (৫০), সাবেদ আলী (৪৫), হযরত আলী (৩২), আলফাজ আলী (৫৫), ফিরোজ আলী (৫৫), আছিয়া বেগম (৪০), সাহিদা বেগম (৪৫), সাইফুল্লাহ (২৫), মাহমুদুল (১৭), সোহেল মিয়া (২২), শহিদুল ইসলাম (২০), ইয়াসমিন (৩৫), খাদিজা বেগম (৩৪), সোহেনা (৪৬), আব্দুল হাসিম (৬৫), লিয়াকত আলী (৩৬) ও সুবিতারা (৩১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামাবাদ গ্রামের মৃত সরুজ আলীর ছেলে রজব আলীর সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে কাসেম মিয়া ও তার ভাই আবু মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার সর্দার বেশ কয়েকবার মীমাংসা করার চেষ্টা করেন।

এর মধ্যে আজ দুপুরে সরুজ আলীর ভাতিজা আলফাজ আলী এলাকার একটি দোকানে চা খেতে যান। এ সময় কাসেম মিয়ার সঙ্গে আলফাজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাসেম মিয়া আলফাজ মিয়াকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল জানান, আহতদের মধ্যে মোট ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি। কোনও পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান