চোরের নাম-ঠিকানা জানতে ফেসবুকে ছবি দিলো পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৪:৫৩আপডেট : ১০ জুলাই ২০২১, ১৪:৫৩

মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত এক যুবকের পরিচয় জানতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ। শুক্রবার (০৯ জুলাই) রাত সাড়ে ১১টায় সোনাইমুড়ী থানার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুইটি ছবি পোস্ট করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই অজ্ঞাত যুবক সোনাইমুড়ী থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ তার নাম-ঠিকানা সম্পর্কে কিছুই জানে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। 

তিনি আরও বলেন, তার নাম ঠিকানা জানতে সিসি ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে সোনাইমুড়ী থানার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার দুটি ছবি পোস্ট করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী