বিষাক্ত জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৫:০৬আপডেট : ১২ জুলাই ২০২১, ১৫:০৬

চাঁদপুরে বিষাক্ত জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১২ জুলাই) ভোরে সদর উপজেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়িগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে কোস্টগার্ডকে দেখে জেলিযুক্ত চিংড়ি রেখে পালিয়ে যায় পাচারকারীরা। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই স্থান থেকে ৬৭ বক্সে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

আমিরুল হক আরও বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম