গাছ লাগানো নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ০০:০৪আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:০৪

কুমিল্লার তিতাসে বাড়ির পাশের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মুর্শিদ মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়ার মো. মকুবল মিয়া বাড়ির পূর্বদিকে সীমানায় চলাচলের রাস্তার পাশে একটি কাঁঠালের চারা রোপণ করের। এ নিয়ে প্রতিবেশী মৃত খলিলুর রহমানের ছেলে সোহেল ও নুরু মিয়া প্রকাশ মাইজ্জা বাধা দিলে তাদের সঙ্গে মকুবলের বাকবিতণ্ডা হয়। পরে নুরু মিয়া মকুবলের বড় ভাই মুর্শিদ মিয়ার কাছে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে এসে গাছটি অন্যত্র রোপণ করতে বলেন মুর্শিদ মিয়া। এতে মুকবল মিয়া, তার ছেলে নুরনবী ও মেয়ে সুমি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা সাবল ও ইট দিয়ে মুর্শিদকে মেরে আহত করেন। এ ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন মুর্শিদ মিয়া। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের আরেক ভাই মহসিন জানান, মুর্শিদ বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করলে মকুবল হাতের সাবল দিয়ে আঘাত করেন। তার ছেলে নুর নবী মাথায় ইট দিয়ে মারেন এবং মেয়ে সুমি লাথি মারেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীন চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান