কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ’, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১২:৪৭আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৩:০৭

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক করিম উল্লাহ (৩২) ওরফে কলিমুল্লাহ নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান। এসময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব। 

নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নিরু আহমেদের ছেলে। 

সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।

তানভীর হাসান বলেন, ‘কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে চালায় র‌্যাব-১৫। এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থানে তল্লাশি করে দুটি অস্ত্র- চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল লাশ পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই