বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছি: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ০০:৪২আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৪২

চিকিৎসার জন্য বুধবার (২৮ জুলাই) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। নিউইয়র্ক যাওয়ার পূর্বে নিজ বড় ভাই  বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নেন তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ধানমন্ডি এলাকায় অবস্থিত ওবায়দুল কাদেরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন কাদের মির্জা।

জানা গেছে, বুধবার ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি। শরীরে টিউমারসহ নানা সমস্যা নিয়ে ফলোআপ চেকআপ করানোর জন্য গত ১০ মার্চ তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। তবে কোম্পানীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির কারণে সে সময় যাওয়া হয়নি। তার ছেলে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিক মির্জা কাদের ও যুক্তরাষ্ট্র প্রবাসী আইয়ুব আলী সঙ্গে যাচ্ছেন।

এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লেখেন, চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছি। সাক্ষাতে কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সবাই ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন।

এর আগে আজ বেলা ১১টার দিকে আবদুল কাদের মির্জা নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করে কোম্পানীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান