ওদের ক্ষুধা মেটালো জেলা প্রশাসন

জিয়াউল হক, রাঙামাটি
০১ আগস্ট ২০২১, ০৮:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৮:৫৭

রাঙামাটির বনবিহার। স্বাভাবিক সময়ে এখানে প্রতিদিন ধর্মগুরুদের জন্য খাবার আনেন পূণ্যার্থীরা। সেই খাবারের উচ্ছিষ্ট জুটতো স্থানীয় বানরগুলোর কপালে। কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকেই বিহারে পূণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় খাবার সংকটে পড়ে প্রাণীগুলো।

বিহার কমিটির তথ্যমতে, পুরো বিহার এলাকায় বানর রয়েছে এক হাজারের বেশি। বিহার ছেড়ে বানরগুলো এখন রাস্তায়। খাবারের জন্য তাদের মধ্যে মারামারি লেগেই আছে। এরমধ্যে অনেক বানর আবার বাচ্চাও প্রসব করেছে। মা বানরগুলো ক্ষুধার তাড়নায় প্রায়ই মানুষের আবাসস্থলে হানা দিচ্ছে। এমনটা জানার পর বানরদের খাবারের দায়িত্ব নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

 বুধবার সকাল দশটায় রাজবন বিহার প্রাঙ্গনে বানরদের খাবার বিতরণ করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন ও বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্যরা।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, মহামারি শুরুর পর থেকে বিহারে পূণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় খাবার সংকটে পড়ে বানরগুলো। বানরগুলো বাঁচাতে বন বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

 রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি বিহারের বানরগুলো খাদ্য সংকটে আছে। তাই আজ খাবার দিলাম। বিহার কমিটিকে বলেছি আবেদন করতে, তারা আবেদন করলে আমরা আরও সহযোগিতা করবো।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম