টিকা পাচ্ছে ৪৮ হাজার রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৯:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:৫৬

আগামী মঙ্গলবার (১০ আগস্ট) থেকে করোনার টিকা পাচ্ছে রোহিঙ্গারা। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে টিকা দেওয়া শুরু হবে। রবিবার (০৮ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘দেশের মানুষের পাশাপাশি রোহিঙ্গাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১০ আগস্ট থেকে করোনার টিকা দেওয়া হবে রোহিঙ্গাদের। প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে।’

ডা. মাহাবুব আরও বলেন, ‘প্রথম দফায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার পাশাপাশি ক্যাম্পে যারা টিকাদান কার্যক্রমে জড়িত থাকবেন, তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়েছে। এ জন্য রোহিঙ্গা মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকদের টিকা দেওয়া হবে। এদের সংখ্যা প্রায় ১৮ হাজার। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।’   

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে টিকাদানের জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ আনুষঙ্গিক সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টিকাদানের জন্য চার-পাঁচ জনের সমন্বয়ে ১৮৬টি টিমকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা বলেন, ‘আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী নিবন্ধিত প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার মধ্যে সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গা আছেন, যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম