৭০ টাকার বাজি নিয়ে হাতাহাতির পর অটোরিকশাচালকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
১০ আগস্ট ২০২১, ১৪:৫৫আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৫:০৯

মিরসরাইয়ে তাস খেলার ৭০ টাকার বাজি নিয়ে হাতাহাতিতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। সোমবার (৯ আগস্ট) উপজেলার ইছাখালী ইউনিয়নে একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. বাহার মিয়া (৩৪)। সে ইছাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের এদরাদ আলী মিঝি বাড়ির মৃত নুর ইসলামের ছেলে। 

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক বাহার মিয়া একই এলাকার রেদওয়ানের সঙ্গে তাস খেলেন। তারা ৭০ টাকার উপর বাজি ধরে এই তাস খেলেছিলেন। এতে বাহার পরাজিত হয়। পরে টাকা নিয়ে দুই জনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে বাহার আহত হয়। পরে স্থানীয়রা এসে বিষয়টি সমাধান করে দেন।

পরবর্তীতে বাড়িতে যাওয়ার পর বাহার বমি করে অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। তিনি আরও বলেন, এই ঘটনায় এখনও কেউ মামলা করেনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান