এবার নারীকে টিকা পুশ করে সমালোচনার মুখে চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ০০:৫৩আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০০:৫৩

কুমিল্লা সিটি করপোরেশনের নারী কাউন্সিলরের পর এবার করোনার টিকা পুশ করে সমালোচনার মুখে পড়েছেন এক ইউপি চেয়ারম্যান। জেলার হোমনায় এক নারীকে টিকা দিয়ে ওই ছবি ফেসবুকে শেয়ার করার পর সমালোচনা শুরু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, গত ৭ আগস্ট উপজেলার ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম এক নারীকে টিকা পুশ করছেন। পাশে স্বাস্থ্যকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। পেছনে অনেক ব্যক্তি টিকার জন্য অপেক্ষা করছিলেন। সেদিন ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও রুমন দে। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস ছালাম সিকদার, ওসি আবুল কায়েস আকন্দ, ইউপি চেয়ারম্যান কামরুলসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান কামরুল বলেন, ‘আমি টিকা পুশ করিনি। জনসচেতনতা বাড়াতে অভিনয় করেছিলাম মাত্র। এ ছাড়া টিকা দেওয়ার বিষয়ে আমার প্রশিক্ষণ আছে। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। একটি ফেসবুক আইডি থেকে ওই ছবি ছড়ানো হয়েছে।’

ডা. আবদুস ছালাম বলেন, ৭ আগস্ট গণটিকা কার্যক্রমের উদ্বোধনের পর আমি চলে যাই। পরে শুনেছি, চেয়ারম্যান কামরুল এক নারীকে টিকা দিয়েছেন। এমন একটি ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন।

এ বিষয়ে ইউএনও রুমন দে বলেন, এক নারীকে চেয়ারম্যান কামরুলের টিকা পুশের ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান