সোমবার চট্টগ্রাম নগরীতে ফের শুরু হচ্ছে টিকা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০২১, ২৩:২০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২৩:২০

সোমবার (১৬ আগস্ট) থেকে চট্টগ্রামে পুনরায় টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এদিন প্রথম ডোজ হিসেবে সিনোফার্মার টিকা, দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা প্রদান করা হবে। তবে এক্ষেত্রে শুধু নির্দিষ্ট দিনের জন্য এসএমএস প্রাপ্তদের টিকা প্রদান করা হবে। তাই এসএমএস পাওয়া ছাড়া কাউকে টিকা কেন্দ্রে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। রবিবার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে টিকা সংকটের কারণে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে চট্টগ্রাম নগরীতে টিকা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর গত তিন দিন কাউকে প্রথম ডোজ দেওয়া হয়নি। তবে এ সময় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত ছিল।

সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৬ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরীতে ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু হবে। শুধু নির্দিষ্ট তারিখ ও কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে। এই ক্ষেত্রে যারা নিবন্ধন করেছেন তাদের টিকা প্রদান করা হবে। প্রথম ডোজ হিসেবে নিবন্ধনকারীরা পাবেন সিনোফার্মের টিকা। আর যারা এর মধ্যে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন তাদের মডার্নার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে আগের নিয়মে সকাল ৯টা থেকে সিনোফার্মা ও মডার্নার টিকা প্রদান করা হবে। অন্যদিকে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। টিকা প্রদানের ক্ষেত্রে প্রসূতি, মুক্তিযোদ্ধা, প্রবীণ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেউ চাইলে উপজেলা, কেন্দ্র এবং ভ্যাকসিন পরিবর্তন করতে পারবেন। সেই ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে পূর্বের কেন্দ্র থেকে কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত কারণ দেখিয়ে লিখিত অনুমতিপত্র আনতে হবে।

এছাড়া আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে অনেকে ১২ ও ১৪ তারিখে টিকা নেওয়ার এসএমএস পেয়েছিলেন, কিন্তু টিকা নিতে পারেননি। তাদের মধ্যে ১২ আগস্টে এসএমএস পাওয়ারা ১৭ আগস্ট এবং ১৪ আগস্টের এসএমএস পাওয়ারা ১৮ আগস্ট ৩টায় টিকা নিতে পারবেন। অন্যদিকে অ্যাস্ট্রাজেনিকা টিকার ক্ষেত্রে যারা দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পাননি তারা  ২১, ২২ ও ২৩ আগস্ট টিকাকার্ড প্রদর্শন পূর্বক ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম