নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১২:২০আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:২৫

নোয়াখালীর মাইজদীতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোসলেহ উদ্দিন শাকিল (১৮) জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আবদুর গফুরের ছেলে। 

জানা গেছে, সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার মাইজদী শহরের মাস্টারপাড়ার পরেশ রায়ের বাড়ির একটি শিব মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারণকৃত একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছায়। ভিডিওতে দেখা যায়, শিব মন্দিরের ভেতরে থাকা দুটি শিব প্রতিমার একটি উপুড় হয়ে পড়ে আছে। পাশে থাকা অন্য প্রতিমার ডান হাত ভাঙা। মন্দিরের বাইরে উত্তেজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন এক যুবককে মন্দিরের সামনের সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবক শাকিল বিষয়টি স্বীকার করেছেন। তার কথাবার্তা একটু অসংলগ্ন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান