বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষকে মুক্তি এনে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির মহামানব হিসেবে এসেছিলেন তিনি। আমাদের উপহার দিয়েছেন স্বাধীন একটি দেশ ও জাতি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন শুরু করেন। সফলভাবে অর্থনৈতিক ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করেন। তিনি আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। সর্বদা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কোনও দুর্নীতিবাজকে তিনি প্রশ্রয় দিতেন না। এ জন্য বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বঙ্গবন্ধুর কারণেই আজ প্রতিমন্ত্রী হতে পেরেছি। দেশের প্রতি আমার অনেক দায়িত্ব। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছেন আমার বাবা। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার জন্য এসেছি। এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর মতো হোন, বঙ্গবন্ধু কন্যার মতো হোন।’ 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ দরকার, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমাদের সোনার মানুষ হতেই হবে। এভাবে দেশ চলতে পারে না। জনগণের টাকা দিয়ে ফুটানি করবেন না, রাষ্ট্রের অর্থ অপচয় করবেন না।’

রবিবার (০৫ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিএফডিসির জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন শেষে সভায় যোগ দেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এদেশে খুনের ইতিহাস যারা তৈরি করেছে তাদের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা খুনি জিয়াউর রহমান ও মোশতাকদের বিচার এখনও হয়নি। জিয়ার মরণোত্তর ও তার পরিবারের যারা এখনও বেঁচে আছে তারেক জিয়াসহ তাদের বিচার বাংলার মাটিতে হবে। এদের বিচার বাস্তবায়ন করতে আমার মতো শত শত বঙ্গবন্ধুর সৈনিক প্রস্তুত।’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াছমিন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন খান, বিটিভির অনুষ্ঠান পরিচালক জগদীশ চন্দ্র এষ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

/এএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের