বেকারি পণ্যে কাপড়ের রঙ, ৯০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনটি বেকারিতে অভিযান পরিচালনা করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ  উপজেলা সদরে বড়বাজার ও কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বেকারির মালিককে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস।

র‍্যাব জানায়, আশুগঞ্জ উপজেলার বিভিন্ন বেকারিগুলোতে মানহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ভৈবর ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জ সদরে তিনটি বেকারিতে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ধারায় নন্দন বেকারির মালিক মজনু মিয়াকে ৩০ হাজার, আনন্দ বেকারির মালিক শফিকুল ইসলামকে ২৫ হাজার এবং রাসেল বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে ইউএনও অরবিন্দ বিশ্বাস বলেন, ‘র‍্যাবের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশুগঞ্জের তিনটি বেকারির খাবারে কাপড়ের কেমিক্যাল রঙয়ের ব্যবহার, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত তিন বেকারিকে জরিমানা করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান