কাদের মির্জার সহযোগীসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সহযোগী শহীদ উল্যাহ ওরফে কেচ্ছা রাসেল (৩১) এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী নজরুল ইসলাম শাহীন চৌধুরীকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চরহাজারী ইউনিয়ন থেকে শহীদ উল্যাহ রাসেল এবং উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীনকে গ্রেফতার করে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে তাদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

শহীদুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় পুলিশ আক্রান্ত ও বিস্ফোরক দ্রব্য আইনে ১৫টি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটিসহ মোট ২৩টি মামলা রয়েছে। আর শাহীনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে তিনটি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, গত আট মাস ধরে কাদের মির্জার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বন্দ্ব চলছে। কাদের মির্জার সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মির্জানুর রহমান বাদলসহ তার কর্মী-সমর্থদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা-মামলার ঘটনা ঘটেছে।

/এসএইচ/
সম্পর্কিত
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’