দাঁড়িয়ে থাকা রিকশাকে ট্রাকের চাপা: নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩

কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেব বাজার এলাকায় রিকশায় পাথরবোঝাই ট্রাকের চাপায় তিন জন নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬টায় বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন– কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশাচালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আবদুস সালামের ছেলে আবদুল আহাদ (২৯) ও একই উপজেলার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, ‘সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। ঠিক তখনই ট্রাকটি দাঁড়িয়ে থাকা যাত্রীসহ রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই রিকশার চালকসহ তিন জন নিহত হন। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় রিকশাটি।’  

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও রিকশা।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান