তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী কিশোর-যুবকরা। মঙ্গলবার বিকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে ‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান। 

সমাবেশে বক্তারা বলেন, দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তাকে কৌশল করে সরে যেতে বাধ্য করা হয়েছে। বিসিবি কৌশল করে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে তামিম সরে দাঁড়ায়। তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা চট্টগ্রামবাসী তা হতে দেব না। 

তারা আরও বলেন, একইভাবে মাশরাফি বিন মর্তুজাকেও জাতীয় দল থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়েছে। এসব নীলনকশার অংশ। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র। এসবের অংশ হিসেবেই বিশ্বকাপের দল থেকে তামিমকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ দলে ওপেনার হিসেবে তামিমের বিকল্প নেই। তাই তাকে দলে অন্তর্ভুক্তির দাবি জানাই।

সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে সমাবেশে জাকির হোসেন, নিজাম উদ্দিন চৌধুরী, মো. মামুন, লিমন চৌধুরী, মো. বেলাল, মহিউদ্দিন আবসার, জাসেদ খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর কাইয়ুম।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান