১৮ রোহিঙ্গাকে পুলিশে দিলো স্থানীয়রা

নোয়াখালী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় স্থানীয় এলাকাবাসীর হাতে ১৮ জন রোহিঙ্গা আটক হয়েছেন। আটকদের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছেন। তবে তাৎক্ষণিক পুলিশ তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে (১৭ সেপ্টেম্বর) উপজেলার চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।  

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো বার্তায় জানানো হয়, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যানঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ রোহিঙ্গাকে আটক করে। আটক রোহিঙ্গাদের চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম