ফাঁকা ক্লাসরুমে টিকটক ভিডিও, অভিভাবকদের ডেকে সতর্ক  

কুমিল্লা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১

ফাঁকা ক্লাসরুমে স্কুলের পোশাক পরা একদল ছাত্রী চোখে কালো চশমা লাগিয়ে হিন্দি গানের সঙ্গে বানিয়েছেন টিকটক ভিডিও। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার। 

কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থীর এমন ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষও বিব্রত।  

জানা যায়, স্কুলটির একদল শিক্ষার্থীর তৈরি করা টিকটক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুকে ভিডিও শেয়ার করে বলেছেন ইবনে তাইমিয়ার পাঁচ শিক্ষার্থী এ ঘটনায় বহিষ্কার হয়েছে।

তবে এ বিষয়ে খোঁজ নিতে গেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল বলেন, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা এ ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কার করিনি। সর্বোচ্চ সতর্ক করেছি। 

তিনি আরও বলেন, ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে সতর্ক করেছি। শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী