ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ছবি আঁকলো অর্ধশত শিশু-কিশোর

ব্রাহ্মণবাাড়িয়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। এতে অন্তত ৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোররা এতে অংশগ্রহণ করেছে। তারা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন স্মারক ও প্রধানমন্ত্রীর ছবি এঁকেছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া মৃদুল দেবনাথ শুভ বলে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা ছবি আঁকছি। প্রধানমন্ত্রীর ছবি আঁকতে পেরে আমি খুব খুশি। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

প্রতিযোগী অনন্যা বনিক বলে, ‘আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তারই ছবি এঁকেছি। আমার কাছে উনার ছবি এঁকে অনেক ভালো লাগছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, অধ্যক্ষ মানবর্দ্ধন পাল, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ওসমানগণি সজীব প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান