আদালত প্রাঙ্গণে বোমা হামলা

বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদ ইকবালের যাবজ্জীবন  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ অক্টোবর ২০২১, ১১:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৫:৪৮

আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলায় পুলিশ সদস্যসহ দুই জন নিহতের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের কৌঁসুলি মনোরঞ্জন দাশ। 

অ্যাডভোকেট মনোরঞ্জন দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলায় আজ দুই আসামির মধ্যে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য জাহিদুল ইসলাম প্রকাশ অপরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড, অপর আসামি জেএমবি নেতা জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে বোমা মিজান পলাতক রয়েছেন। অপর আসামি জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পাঁচ আসামির মধ্যে অন্য একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি নামের তিন আসামির ফাঁসির আদেশ হয়েছিল। ফলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ অপর দুই আসামির একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এর আগে, গত ২১ সেপ্টেম্বর আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম