কুমিল্লা-সিলেট রুটে ২ বাস সার্ভিস বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২২:৩৭আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:৩৭

পরিবহন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-সিলেট রোডে কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা সার্ভিস মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ‘দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশন’। সোমবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপস্থিত বক্তারা বলেন, চট্টগ্রাম-সিলেট রোডে রয়েল সার্ভিস নামে একটি ট্রান্সপোর্টের রুট পারমিট নেই। অভিযুক্ত দুই বাসের পারমিট নিয়ে ওই বাস চলে। এছাড়া চট্টগ্রাম থেকে রওনা শুরুর কথা থাকলেও সার্ভিসগুলো কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সিলেট রোডে সম্পূর্ণ অবৈধভাবে যাত্রী পরিবহন করে। বিধিবহির্ভূত এসব কর্মকাণ্ডের কারণে রুট পারমিট বাতিলের দাবিও জানান তারা। যতটুকু অঞ্চলে যাত্রী বেশি ততটুকুতেই তারা যাত্রী বহন করে। বাকি পথের তোয়াক্কা করে না।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার থেকে সিলেট রুটে কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা পরিবহন বন্ধ থাকবে। রয়েল সার্ভিসের অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পর্যায়ক্রমে কুমিল্লা নগরীর চারটি বাস টার্মিনাল থেকে সব ধরনের এবং সব রুটের যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম