৬ ছাত্রের চুল কেটে দেওয়া মাদ্রাসা শিক্ষক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ২২:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৮

ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘির পাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, ‘শুক্রবার (৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শিক্ষক মঞ্জুরুল কবিরকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

জানা গেছে, তাকে বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজির দিঘির পাড়ের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, মঞ্জুরুল কবিরকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে বলে জানান কাজির দিঘিরপাড় আলিম মাদ্রাসার সুপার মাওলানা বরাকাত উল্লাহ।

গত বুধবার (৬ অক্টোবর) উপজেলার বামনী ইউনিয়নের হামছাদী কাজির দিঘিরপাড় আলিম মাদ্রাসায় দশম শ্রেণির ছয় ছাত্রের চুল কেটে দেন ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষক জামায়াতে ইসলামের ইউনিয়ন আমির। ভুক্তভোগীরা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ছাত্র ও অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শুক্রবার বিকালে মঞ্জুরুল কবির বলেন, ‘আমি দাখিল শ্রেণির সব ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদ্রাসায় আসতে বলেছি। তারা আমার কথা না শোনায় কয়েকজনের চুল কেটে দিয়েছি।’

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী