‘জনগণের প্রতি বিএনপির অঙ্গীকার থাকলে নির্বাচনে অংশ নেবে’

কুমিল্লা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৫:৩৮আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫:৩৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি তাদের ভালো বোঝেন। জনগণের জন্য কোনও কমিটমেন্ট বা অঙ্গীকার থাকলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তারা নির্বাচনে আসবে না।

শনিবার (৯ অক্টোবর) কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী একাডেমির ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়ন হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স ও বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল।

তিনি আরও বলেন, স্থায়ীভাবে দেশের দারিদ্র্য বিমোচনের জন্য প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় বার্ড লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই অঞ্চলের পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়নে বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়ন করছে। তিনি সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে আরও বক্তব্য রাখেন বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও বার্ডের পরিচালক প্রশিক্ষণ আব্দুল কাদের।

/এসএইচ/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম