বিশৃঙ্খলা এড়াতে চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা

নোয়াখালী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ০৯:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:০৭

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার নানুয়ার দিঘিরপাড় পূজা মণ্ডপে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জের ধরে শুক্রবার ডিবি রোডে অবস্থিত শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ও রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পাপ্পু সাহা বলেন, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জের ধরে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন হামলায় যতন সাহা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান জানান, শুক্রবার দুপুরে কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে চৌমুহনী বাজারে মিছিল বের হয়। এক পর্যায়ে চৌমুহনী বাজারের ইসকন মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির, রাধামাধব মন্দির ও বিজয়া দুর্গা মণ্ডপসহ বিভিন্ন দুর্গা মণ্ডপে হামলার চেষ্টা হয়। এসময় পুলিশ বাঁধা দিলে, বৃষ্টির মতো ইটপাটকেল মারা শুরু হয়। 

সার্বিক পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান