নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ওসি বদলি

নোয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ০১:৩২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:৩২

নোয়াখালীর বেগমগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে বদলি করা হয়েছে। উপজেলার চৌমুহনী বাজারে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও দুইজন নিহতের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা তার প্রত্যাহার দাবি করে আসছিল।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম প্রেরিত এক চিঠিতে মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে, কামরুজ্জামান শিকদারকে বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠানো হয়। বেগমগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বেগমগঞ্জ মডেল থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। তার জায়গায় মীর জাহেদুল হক রনিকে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় তারা চৌমুহনী ডিবি রোড (ফেনী-নোয়াখালী সড়ক), কলেজ রোড, ব্যাংকিং রোড ও দক্ষিণ বাজার গিয়ে হিন্দু সম্প্রদায়ের মণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় নিহত হন যতন সাহা (৪১) ও প্রান্ত চন্দ্র দাস (২৬)। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পক্ষ থেকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বেগমগঞ্জ থানার ওসির প্রত্যাহার দাবি করা হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম