নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩

ফেনী প্রতিনিধি 
২২ অক্টোবর ২০২১, ১২:৩১আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২:৩১

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার ঘটনায় পিকআপভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার বোগদাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. সুজন (২৮) গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে। তার সঙ্গে গাড়িতে থাকা মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাঁপাইনবাবগঞ্জের ভোলার হাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলামও (২৭) নিহত হন।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম