কাপ্তাইয়ে ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৭

রাঙামাটি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৫:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫:৩৮

রাঙামাটির কাপ্তাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য সজিবুর রহমান নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কাপ্তাই থানায় নিহতের বোন নাহার (৩৩) বাদী হয়ে মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৩২ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে জড়িত সন্দেহে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাঙামাটিতে নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো ইউপি সদস্যের

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, নির্বাচনি সহিংসতায় ইউপি সদস্য প্রার্থী (বর্তমান সদস্য) নিহতের ঘটনায় আসন্ন ইউপি নির্বাচনে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুধু সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১টায় কাপ্তাই নতুন বাজারের মা বেকারির সামনে দুই জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য প্রার্থী ও ইউপি সদস্য সজীবুর রহমান নিহত হন। এতে আহত হন তিন জন। এর প্রেক্ষিতে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম