‘উসকানিমূলক’ পোস্ট দিয়ে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

ফেনী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ০৯:২৬আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৯:২৬

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক মহি উদ্দিন (৩১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে তিনি জবানবন্দি দেন।

সন্ত্রাস দমন আইনে গ্রেফতার মহি উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার খিলপাড়া গ্রামের একটি মাদ্রাসার শিক্ষক।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফুলগাজী থানার এসআই মো. রাশেদুল হক বলেন, রাতে তাকে আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাকে আদালতের নির্দেশে ফেনী জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান তদন্ত কর্মকর্তা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকা থেকে র‍্যাব ওই শিক্ষককে গ্রেফতার করে। র‌্যাব-৩ এর ডিএডি মনির উদ্দিন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ফুলগাজী থানায় মামলা করেন। রাতেই তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষক মহি উদ্দিন বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উগ্র ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দিয়ে আসছেন বলে মামলায় বলা হয়। র‌্যাবের সন্ত্রাসবিরোধী সেল বিষয়টি পর্যালোচনা করার পর তাকে গ্রেফতার করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান