ভাসানচর থেকে পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ০৯:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০৯:৩৪

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয়রা আটক করে তাদেরকে চরজব্বর থানায় সোপর্দ করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বুধবার ভোরে তিন নারী ও তিন শিশুসহ ছয় জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালাল ও নৌকার মাঝির সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দালাল ও নৌকার মাঝিরা বুধবার দুপুরে তাদেরকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আজ বৃহস্পতিবার কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের