নোয়াখালীতে দুর্গাপূজা চলাকালে সহিংসতার ঘটনায় আরও ১ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
১৬৪ ধারায় এ জবানবন্দি দিয়েছেন বেগমগঞ্জ উপজেলার ভবানীজীবনপুর গ্রামের মো. বাবুলের ছেলে মো. হেল্লাল।
সোমবার (৮ নভেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, বেগমগঞ্জ থানার মামলায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাজী সোনিয়া আক্তারের আদালত ১৬৪ ধারায় ওই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে।









