ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ০২:৫০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০২:৫১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, মানুষ ভুল-ত্রুটি করবে; এটাই স্বাভাবিক। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। গত এক বছরে আমার সবচেয়ে বড় যে ভুল ছিল, তাহলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি। দেশের একজন সফল সৎ রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার জন্য আমি অনুতপ্ত। 

মঙ্গলবার (০৯ নভেম্বর) সত্যবচনের সফলতা ও ব্যর্থতার এক বছর উপলক্ষে রাত ৮টায় নিজের ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, বর্তমানে বাংলাদেশে দুর্নীতিমুক্ত কোনও মন্ত্রণালয় কিংবা বিভাগ নেই। প্রায় সবগুলো দফতরই কোনও না কোনোভাবে ছোট-বড় দুর্নীতিগ্রস্ত। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলো পুলিশ প্রশাসন। আমার প্রতিবাদের পর দুর্নীতিগ্রস্ত সাবেক সেতু সচিব বেলায়েতের এক্সট্রেনশন না হওয়াও দুর্নীতিবাজ আমলাদের জন্য একটি হুঁশিয়ারি সংকেত।

তিনি বলেন, দুর্নীতির যে সংস্কৃতি এখন বাংলাদেশে চালু হয়েছে; তা বন্ধ করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতি দমন কমিশনকে স্বায়ত্তশাসন দিতে হবে। তবেই দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

মেয়র কাদের মির্জা আরও বলেন, আমার সফলতা হলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমার পৌরসভা নির্বাচনের ইশতেহার অনুযায়ী ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ৭৭ ভাগ ভোট পাওয়াকে বড় সফলতা মনে করেন তিনি। ভোটের দিন দেশের গণমাধ্যমের দৃষ্টি ছিল বসুরহাট পৌরসভার নির্বাচনের দিকে এবং তারা সেটি প্রচার করেছে। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক হতে বাদ দেওয়া আরেকটি সফলতা হিসেবে যোগ করেন মেয়র কাদের মির্জা।

তিনি আরও বলেন, আমার সত্যবচনের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে বলেছি, প্রতিবাদ করেছি, করতে হবে। সফলতার সঙ্গে প্রতিবন্ধকতা আছে। এজন্য সব অন্যায়কারী, অপকর্মের হোতা অপরাজনীতিকরা একজোট হয়ে তাদের স্বার্থ রক্ষার্থে আমার বিরুদ্ধে লেগেছে, একটি বলয় তৈরি করেছে।

কাদের মির্জা বলেন, অপ্রিয় সত্য কথাগুলো প্রকাশ করা যায় না। অপ্রিয় সত্য কথা বলার কারণে দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে। অন্যায়ের বিরুদ্ধে সবাই বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না। আমি সাহস করে সত্য কথা বলেছি। সফলতা ও ব্যর্থতা থাকবে। যতদিন বাঁচবো সাহস করে সত্য কথা বলবো। তাই বলে সত্য বলা থেকে বিরত থাকবো না। অন্যায় অনিয়ম অপরাজনীতির হোতাদের বিরুদ্ধে কথা বলে যাবো।

/এএম/এলকে/
সম্পর্কিত
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন 
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’