ভোটের হিসাব বদলে দিতে পারেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা

আবদুল আজিজ, কক্সবাজার
১০ নভেম্বর ২০২১, ২১:৩৬আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১:৩৬

দ্বিতীয় ধাপে কক্সবাজারে আরও ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১১ নভেম্বর)। জেলা সদর, রামু ও উখিয়ার ২১ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এসব ইউনিয়নে ভোটের হিসাব বদলে দিতে পারেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।

মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশগ্রহণ করছে না। তবে বিএনপির সমর্থন নিয়ে প্রায় সব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থীরা। অপরদিকে, আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দিলেও বেশ কিছু ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ফলে নৌকার বিজয়ের পথে বাধা হতে পারেন বিদ্রোহীরা। 

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী টিপু সুলতান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এম. রাশেদুল করিম (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন পাটোয়ারী (হাতপাখা), স্বতন্ত্র মোহাম্মদ আবুল কাসেম (মোটরসাইকেল), মোহাম্মদ রায়হান (আনারস) ও শফিকুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

খুরুশকুল ইউনিয়নে আওয়ামী লীগের মো. শাহজাহান ছিদ্দিকী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম (আনারস) ও মো. নুরুল আমিন (মোটরসাইকেল) নিয়ে মাঠে রয়েছেন।

পিএমখালী ইউনিয়নে আওয়ামী লীগের সিরাজুল মোস্তফা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুর রহিম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ (মোটরসাইকেল), মোহাম্মদ আব্দুল্লাহ (আনারস), মো. শহিদুল্লাহ (ঘোড়া) ও মো. সৈয়দ নুর (রজনীগন্ধা) প্রতীক নিয়ে লড়ছেন।

ভারুয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (মোটরসাইকেল), মাসউদ ইকবাল (আনারস), মোস্তাফিজুর রহমান (চশমা), রবিউল হাসান (টেবিল ফ্যান) ও শফিকুর রহমান সিকদার (ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন।

চৌফলদন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক (আনারস), মোহাম্মদ নুরুচ্ছবিহ (ঘোড়া), মোহাম্মদ শাহজাহান (মোটরসাইকেল) ও হাসান মুরাদ আনাচ (চশমা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে স্ব স্ব ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

উখিয়ার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচ ইউনিয়নের এক লাখ ৩০ হাজার ৬১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে জয়ী করবেন।

ভোটাররা বলছেন, এবারে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। স্বতন্ত্র প্রার্থীরাও ফলাফল বদলে দিতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হলদিয়ায়পালং ইউনিয়নে নৌকা প্রতীকের অধ্যক্ষ শাহ আলমের সঙ্গে যুবলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরীর ঘোড়া প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক আমিন ও গিয়াস উদ্দিন চৌধুরী আলোচনায় রয়েছেন।

জালিয়াপালং ইউনিয়নে নৌকা প্রতীকের এসএম ছৈয়দ আলমের (সাবেক চেয়ারম্যান) সঙ্গে বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীকের নুরুল আমিন চৌধুরীর লড়াই হবে। তবে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরীও এগিয়ে আছেন।

রত্নাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের নুরুল হুদার সঙ্গে সাবেক চেয়ারম্যান ঘোড়া প্রতীকের নুরুল কবির চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছেন ভোটাররা।

রাজাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সঙ্গে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাতিজা ঘোড়া প্রতীকের সাদমান জামী চৌধুরীর প্রতিযোগিতা হবে।

পালংখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও দুবারের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর ঘোড়া প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এমএ মালেকের চশমা প্রতীকের লড়াই হবে। তবে নৌকা প্রতীকের এমএ মনজুরও রয়েছেন আলোচনায়। আরেক স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল (আনারস), সাবেক ছাত্রলীগ নেতা আলী আহমদকেও এগিয়ে রেখেছেন ভোটাররা।

উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, উখিয়ার পাঁচ ইউপিতে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে নেমেছেন। 

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে আওয়ামী লীগের নুরুল হক চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফরিদুল ইসলাম (মোটরসাইকেল), সিরাজুল ইসলাম ভুট্টো (আনারস) প্রতীকে নির্বাচন করছেন।

চাকমারকুল ইউনিয়নে আওয়ামী লীগের নুরুল ইসলাম সিকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাক (মোটরসাইকেল), আবদুর রহিম (রজনীগন্ধা), নুরুল আলম (আনারস), ফজলুল ইসলাম (টেবিল ফ্যান), মো. আলমগীর (টেলিফোন), মো. আবদুল মজিদ (ঘোড়া), সাইফুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

জোয়ারিয়ানালা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কামাল শামসুদ্দীন প্রিন্স, স্বতন্ত্র প্রাথী আনছারুল আলম (চশমা), আবছার কামাল সিকদার (মোটরসাইকেল), এমএম নুরুচ্ছফা (ঘোড়া), গোলাম কবির (অটোরিকশা), রাশেদুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুনিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মাবুদ (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী কবির আহমদ (হাতপাখা), স্বতন্ত্র আবদুল হক (চশমা), কামাল উদ্দিন (টেলিফোন), দেলোয়ার হোসেন (অটোরিকশা), মো. হাবিবুর রহমান (আনারস), রহিম উল্লাহ (মোটরসাইকেল), হোসাইন আহমেদ (ঘোড়া) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খোদেশতা বেগম রীনা (নৌকা), ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শফীউল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন মনির সোহাগ (আনারস), মো. ইয়াকুব (চশমা), মো. ওমর ফারুক (মোটরসাইকেল), মো. সাইফুল আলম (ঘোড়া), মো. ইউনুস ভুট্টো (টেবিল ফ্যান), মো. সাইফুল ইসলাম (টেলিফোন), সাদ আল আলম চৌধুরী (অটোরিকশা) প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন।

রশিদনগর ইউনিয়নে আওয়ামী লীগের মোয়াজ্জম মোরশেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হান্নান চৌধুরী (মোটরসাইকেল), এমডি শাহ আলম (আনারস) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

কাউয়ারকোপ ইউনিয়নে আওয়ামী লীগের ওসমান সরওয়ার মামুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন (আনারস), নুরুল হক (টেবিল ফ্যান), মোজাফফর আহমদ (অটোরিকশা), মোস্তাক আহমদ (ঘোড়া), শামসুল আলম (মোটরসাইকেল), সাইমুন ইসলাম (চশমা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

রাজারকুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সরওয়ার কামাল (নৌকা), ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুফিজুর রহমান (ঘোড়া), সাহেদুল্লাহ আনসারি (আনারস), ঈদগড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আলম (নৌকা), ইসলামী আন্দোলনের ওসমান সরওয়ার (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী নুরুল আজিম (মোটরসাইকেল), ফিরোজ আহমদ ভুট্টো (আনারস) নিয়ে লড়ছেন।

রামুর গর্জনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মুজিবুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (টেবিল ফ্যান), আজিজ মওলা (আনারস), গোলাম মওলা (চশমা), গোলাম মৌলা চৌধুরী (মোটরসাইকেল), মো. মুহিবুল্লাহ (রজনীগন্ধা), মো. শফীউল আলম (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন।

রামুর কচ্ছপিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবু ইসমাইল মো. নোমান (আনরস), মো. শফীউল আকবর (ঘোড়া), মো. আবু তালেব (রজনীগন্ধা), মো. তৈয়ব উল্লাহ (চশমা), জয়নাল আবেদিন (মোটরসাইকেল), শাহেনা আক্তার (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে লড়ছেন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম