কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে হামলা, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৫:৩৬আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:৪৩

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলায় শাওন নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এরপর  নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে শাওনসহ ৮-১০ জন আহত হন।  

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. বর্ষা লরেন, হাসপাতালে নেওয়ার আগেই শাওনের মৃত্যু হয়। পরে মেঘনা থানা পুলিশে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়

মেঘনা থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মফিজু্ল ইসলাম বলেন, বহিরাগতরা কেন্দ্রে হামলা করায় ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আমিরাবাদ কেন্দ্রে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে ভোটগ্রহণ শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, আমিরাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগে স্থানীয় একটি মসজিদের মাইকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তারা। সেখান থেকে মিছিল নিয়ে আমিরাবাদ কেন্দ্রে হামলা চালানো হয়। মসজিদে ঘোষণার ঘটনায় মাওলানা নাজমুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

এর আগে একই উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে হামলা চালিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীকে আহত করার অভিযোগ ওঠে। এতে প্রার্থীসহ আরও পাঁচ জন আহত হয়েছেন।

বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরে অভিযোগ, নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এই হামলা চালিয়েছেন। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি