ছুরিকাঘাতে প্রাণ হারালেন মেম্বার প্রার্থীর সমর্থক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০২১, ১৫:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:৩৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে শফি উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ী শফি উদ্দিন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুরাদের সমর্থক। দুপুরে মেম্বার প্রার্থী মুরাদের সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী জাকারিয়ার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি রবিউল বাংলা ট্রিবিউনকে আরও বলেন, লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুরাদ ও জাকারিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী শফিকে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান