পৌর ও ইউপি নির্বাচনে স্বতন্ত্র মনোনয়ন চেয়ে এমপি একরামুলের চিঠি

নোয়াখালী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১১:০৩আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১১:০৩

নিজ নির্বাচনি এলাকায় ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে স্বতন্ত্র (উন্মুক্ত) মনোনয়নের জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

চিঠিতে একরামুল করিম চৌধুরী উল্লেখ করেন, বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বর্জন করেছে। এক্ষেত্রে দলগত মনোনয়নে আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপি অংশগ্রহণ না করলেও অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি এবং চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে (স্বতন্ত্র) নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন একরামুল করিম চৌধুরী

চিঠিতে আরও বলা হয়েছে, দুঃখজনক হলেও সত্যি, ওইসব রাজনৈতিক দলের চক্রান্তে ইতোমধ্যে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণসহ অনেকে আহত হয়েছেন। এসব গোলোযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনও দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।  

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানির ঘটনা ঘটছে। তাই আমার সংসদীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়নের জন্য নেত্রীর কাছে আবেদন করেছি।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান