ইউপি সদস্য হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

নোয়াখালী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ২২:১২আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২২:১২

নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস (৪২) হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর মধ্যে একজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের মো. মিরাজ উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৮) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আজমির হোসেন (৩২)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার মিলন মিয়া বিকালে হাতিয়ার আমলি আদালতের বিচারক নিজাম উদ্দিনের আদালতে হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে জবানবন্দি দিয়েছেন।’

চলতি বছরের ৯ জুন দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রবীন্দ্র চন্দ্র দাসকে গুলি এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রবীন্দ্র চন্দ্র দাস চর ঈশ্বর ৩ নম্বর ওয়ার্ডের সতীশ চন্দ্র দাসের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দলীয় কোন্দল ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৬৪ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ১২ আসামিকে গ্রেফতার করেছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের